'চোখ টাটানো' বাগধারাটির যথার্থ অর্থ-
উত্তর: ঘ) হিংসা করা
- ক) চোখের ব্যথা
- খ) চোখ লাল হওয়া
- গ) লজ্জা পাওয়া
- ঘ) হিংসা করা
ব্যাখ্যা
উত্তর হিংসা করা। কারও ভালো দেখে মনে জ্বালা ধরলে বলা হয় ‘চোখ টাটানো’। এখানে চোখের ব্যথা বা লাল হওয়া রূপক মাত্র, আসল অর্থ ঈর্ষা। যেমন: ‘প্রতিবেশীর নতুন বাড়ি দেখে তার চোখ টাটায়।’
যে পরীক্ষায় এসেছে: KGDCL ২০১৬