কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
উত্তর: ঘ) মূল্য সংযোজন কর
- ক) আয়কর
- খ) আমদানি ও রপ্তানি শুল্ক
- গ) ভূমি রাজস্ব
- ঘ) মূল্য সংযোজন কর
- ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) থেকে সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে। জাতীয় রাজস্ব বোর্ডের আদায়ে ভ্যাটের অংশ সাধারণত এক-তৃতীয়াংশের বেশি, এর পরে আয়কর। পণ্য ও সেবার প্রতিটি হাতবদলে ভ্যাট আদায় হয়, তাই এর ভিত্তি অনেক বড়। ভূমি রাজস্বের অংশ খুবই সামান্য।
যে পরীক্ষায় এসেছে: GTCL ২০১৬