প্রশমন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
উত্তর: ঘ) লবণ ও পানি
- ক) এসিড ও পানি
- খ) ক্ষার ও পানি
- গ) লবণ, ক্ষার ও পানি
- ঘ) লবণ ও পানি
ব্যাখ্যা
প্রশমন বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। এসিডের H⁺ আয়ন আর ক্ষারের OH⁻ আয়ন মিলে পানি তৈরি করে, বাকি আয়নগুলো মিলে লবণ হয়। যেমন: HCl + NaOH → NaCl + H₂O। ক্ষার এখানে বিক্রিয়ক, উৎপাদ নয়।
যে পরীক্ষায় এসেছে: PGCL ২০২৪