‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
উত্তর: গ) কুষ্টিয়ার কুমারখালী
- ক) ঢাকার পল্টন
- খ) নওগাঁর পতিসর
- গ) কুষ্টিয়ার কুমারখালী
- ঘ) ময়মনসিংহের ত্রিশাল
ব্যাখ্যা
উত্তর কুষ্টিয়ার কুমারখালী। কাঙাল হরিনাথ মজুমদার ১৮৬৩ সালে এখান থেকে ‘গ্রামবার্তা প্রকাশিকা’ বের করেন, প্রথমে মাসিক হিসেবে। গ্রামের কৃষক ও সাধারণ মানুষের ওপর জমিদার আর নীলকরদের অত্যাচারের খবর এতে ছাপা হতো। তাঁর কুমারখালীর ছাপাখানা আজ জাদুঘর হিসেবে সংরক্ষিত।
যে পরীক্ষায় এসেছে: BCS ২০১৮