‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
উত্তর: ঘ) প্রলয়োল্লাস
- ক) ধুমকেতু
- খ) বিদ্রোহী
- গ) অগ্রপথিক
- ঘ) প্রলয়োল্লাস
ব্যাখ্যা
উত্তর ‘প্রলয়োল্লাস’। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (১৯২২) এই কবিতা দিয়েই শুরু, যেখানে ‘তোরা সব জয়ধ্বনি কর’ বলে নতুনের আগমন ঘোষণা করা হয়েছে। ‘বিদ্রোহী’ বইয়ের দ্বিতীয় কবিতা। ‘ধূমকেতু’ও এ বইয়ে আছে, তবে শুরুতে নয়, আর এটি তাঁর পত্রিকার নামও।
যে পরীক্ষায় এসেছে: SGCL ২০২৩