দুটি তারের ভিতর দিয়ে I₁ এবং I₂ কারেন্ট বিপরীত দিক দিয়ে প্রবাহিত হলে এরা–
উত্তর: গ) পরস্পর বিকর্ষণ অনুভব করবে
- ক) কোনো বল অনুভব করে না
- খ) পরস্পর আকর্ষণ অনুভব করবে
- গ) পরস্পর বিকর্ষণ অনুভব করবে
- ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
তারা পরস্পরকে বিকর্ষণ করবে। প্রতিটি কারেন্টবাহী তার নিজের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, আর অন্য তার সেই ক্ষেত্রে বল অনুভব করে। ডান হাতের নিয়মে দেখা যায়, কারেন্ট একই দিকে চললে বল তার দুটিকে কাছে টানে, বিপরীত দিকে চললে দূরে ঠেলে দেয়।
যে পরীক্ষায় এসেছে: MPEMR ২০২৩